মানবতার সেবায় বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রাম। বৃহস্পতিবার (১৬ ) দুপুর ২টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখাইনপাড়া এলাকায় বন্যাকবলিত অসহায় ও দরিদ্র ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিম রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের প্রেসিডেন্ট তানিয়া মাহি এবং ক্লাবের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহাবউদ্দীন চৌধুরী।
বিতরণ কার্যক্রমে মুসলিম পরিবার, রাখাইন সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মাবলম্বী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘবে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগের জন্য রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন