উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার ||
মানবতার সেবায় বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রাম। বৃহস্পতিবার (১৬ ) দুপুর ২টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখাইনপাড়া এলাকায় বন্যাকবলিত অসহায় ও দরিদ্র ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিম রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের প্রেসিডেন্ট তানিয়া মাহি এবং ক্লাবের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।এছাড়া আরও উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহাবউদ্দীন চৌধুরী।বিতরণ কার্যক্রমে মুসলিম পরিবার, রাখাইন সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মাবলম্বী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘবে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগের জন্য রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।