ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৩ যানবাহনকে ৮ হাজার টাকা জরিমানা, ৩ হর্ন জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে শব্দ দূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিনটি উচ্চশব্দের হর্ন।

বৃহস্পতিবার (১৬ জুলাই ) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি নিষিদ্ধ হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৩ যানবাহনকে ৮ হাজার টাকা জরিমানা, ৩ হর্ন জব্দ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে শব্দ দূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিনটি উচ্চশব্দের হর্ন।

বৃহস্পতিবার (১৬ জুলাই ) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি নিষিদ্ধ হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত