উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে শব্দ দূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিনটি উচ্চশব্দের হর্ন।বৃহস্পতিবার (১৬ জুলাই ) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি নিষিদ্ধ হর্ন জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।