ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে অনন্ত অ্যাপারেলসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর প্রায় ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

পরে আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্রিফিং করেন ঢাকা বিভাগের উপপরিচালক (বিএফএম) মো. ছালেহ উদ্দিন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও সমন্বিতভাবে কাজ করেছেন এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে অনন্ত অ্যাপারেলসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর প্রায় ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

পরে আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্রিফিং করেন ঢাকা বিভাগের উপপরিচালক (বিএফএম) মো. ছালেহ উদ্দিন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও সমন্বিতভাবে কাজ করেছেন এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত