উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর প্রায় ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনে।আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।পরে আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্রিফিং করেন ঢাকা বিভাগের উপপরিচালক (বিএফএম) মো. ছালেহ উদ্দিন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও সমন্বিতভাবে কাজ করেছেন এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।