ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

হারারেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জিতে অন্তত সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে চাইবে দলটি।

টানা তৃতীয় ম্যাচের মতো এবারও টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

একাদশে লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর পেসার নাহিদ রানার পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 

অন্যদিকে, এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

হারারেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জিতে অন্তত সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে চাইবে দলটি।

টানা তৃতীয় ম্যাচের মতো এবারও টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

একাদশে লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর পেসার নাহিদ রানার পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 

অন্যদিকে, এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত