ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র

রানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকমিছিলে অংশ নিতে ইরাকের পবিত্র নাজাফ শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়। খবর আলজাজিরার। 

এর আগে ইরানের রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে কয়েক দিন ধরে রাষ্ট্রীয়ভাবে স্মরণসভা ও বড় আকারের গণশোক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়া হয়।

তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে ইরাকি শোকগ্রস্ত জনতার বিশাল সমাগম ঘটে নাজাফ শহরের রাজপথে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী গাড়িটি যখন নাজাফ শহরের রাস্তা দিয়ে পবিত্র ইমাম আলীর (আ.) মাজারের দিকে অগ্রসর হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে রেখে ক্রন্দন করছিলেন।

অন্য কিছু ভিডিও ক্লিপে ইমাম আলীর পবিত্র মাজারে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহের ওপর জানাজার নামাজের সময় উপস্থিত জনতাকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

রানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকমিছিলে অংশ নিতে ইরাকের পবিত্র নাজাফ শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়। খবর আলজাজিরার। 

এর আগে ইরানের রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে কয়েক দিন ধরে রাষ্ট্রীয়ভাবে স্মরণসভা ও বড় আকারের গণশোক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়া হয়।

তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে ইরাকি শোকগ্রস্ত জনতার বিশাল সমাগম ঘটে নাজাফ শহরের রাজপথে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী গাড়িটি যখন নাজাফ শহরের রাস্তা দিয়ে পবিত্র ইমাম আলীর (আ.) মাজারের দিকে অগ্রসর হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে রেখে ক্রন্দন করছিলেন।

অন্য কিছু ভিডিও ক্লিপে ইমাম আলীর পবিত্র মাজারে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহের ওপর জানাজার নামাজের সময় উপস্থিত জনতাকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত