ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা জেলা শহরে পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে সদর উপজেলা মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন মাসুদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ। নিহত মাসুদ মিয়া জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধা জেলা শহরে পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে সদর উপজেলা মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন মাসুদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ। নিহত মাসুদ মিয়া জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত