উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধা প্রতিনিধি ||
গাইবান্ধা জেলা শহরে পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার সকাল ১১টার দিকে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে সদর উপজেলা মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন মাসুদ মিয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ। নিহত মাসুদ মিয়া জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।