নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত ২৬ জুন আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন