ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা হামলা, আরও কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

শুক্রবার (২৬ জুন) রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি এ হামলার দায় স্বীকার করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ‘অবৈধ বিমান হামলার’ জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবস্থানগুলো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তবে কৌশলগত কারণে ব্যবহৃত অস্ত্রের ধরন কিংবা হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও কোনো ধরনের উস্কানি বা আগ্রাসন চালালে তার জবাব আরও ব্যাপক ও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণ করিডোর দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি এভার লাভলি ড্রোন হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই হামলার জন্য ইরানকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তবে ড্রোন হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ইরান। দেশটির দাবি, এটি যুক্তরাষ্ট্রের সাজানো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন।

আইআরজিসি আরও দাবি করেছে, গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের তদারকি ও রুট নির্ধারণের আইনি অধিকার ইরানের। যুক্তরাষ্ট্র ওই সমঝোতা লঙ্ঘনের চেষ্টা করায় তার জবাব দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গত ৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে নতুন করে স্বাক্ষরিত শান্তি উদ্যোগও অনিশ্চয়তার মুখে পড়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা হামলা, আরও কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত