ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে লিংক রোড অবরোধ

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী নাসির হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রকাশ্যে নাসিরকে হত্যার কয়েক মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের স্বজনরা আরও জানান, মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে লিংক রোড অবরোধ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী নাসির হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রকাশ্যে নাসিরকে হত্যার কয়েক মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের স্বজনরা আরও জানান, মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত