উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী নাসির হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রকাশ্যে নাসিরকে হত্যার কয়েক মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।নিহতের স্বজনরা আরও জানান, মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।