ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টারিংকালে আটক নাজমুল খান শান্ত

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করার সময় নাজমুল খান শান্ত (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত মুগড়াপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টারিংকালে আটক নাজমুল খান শান্ত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করার সময় নাজমুল খান শান্ত (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত মুগড়াপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত