উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করার সময় নাজমুল খান শান্ত (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত মুগড়াপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে।এ ঘটনায় সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।