ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে লিড হারিয়ে সমালোচনার মুখে পড়েছিল নেদারল্যান্ডস। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে রোনাল্ড কোমানের শিষ্যরা। হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে ডাচরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। ষষ্ঠ মিনিটে কোডি গাকপোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রোবি। ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

প্রথমার্ধে সুইডেন কিছু আক্রমণ শানালেও ডাচ রক্ষণভাগ ও গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কোমানের দল। ৪৭ মিনিটে গোল করেন কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন লিভারপুল তারকা।

৫৯ মিনিটে বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো চাপ সৃষ্টি করতে পারেনি তারা। বরং ম্যাচের ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা ক্রাইসেন্সিও সামারভিল বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে নেদারল্যান্ডসের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।

প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এই জয় নেদারল্যান্ডসকে গ্রুপ ‘এফ’-এ নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। অন্যদিকে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে আসা সুইডেনকে এদিন মাঠ ছাড়তে হয়েছে বড় ব্যবধানের পরাজয় নিয়ে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে লিড হারিয়ে সমালোচনার মুখে পড়েছিল নেদারল্যান্ডস। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে রোনাল্ড কোমানের শিষ্যরা। হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে ডাচরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। ষষ্ঠ মিনিটে কোডি গাকপোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রোবি। ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

প্রথমার্ধে সুইডেন কিছু আক্রমণ শানালেও ডাচ রক্ষণভাগ ও গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কোমানের দল। ৪৭ মিনিটে গোল করেন কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন লিভারপুল তারকা।

৫৯ মিনিটে বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো চাপ সৃষ্টি করতে পারেনি তারা। বরং ম্যাচের ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা ক্রাইসেন্সিও সামারভিল বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে নেদারল্যান্ডসের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।

প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এই জয় নেদারল্যান্ডসকে গ্রুপ ‘এফ’-এ নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। অন্যদিকে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে আসা সুইডেনকে এদিন মাঠ ছাড়তে হয়েছে বড় ব্যবধানের পরাজয় নিয়ে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত