ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ব্রাজিলের পরিপূর্ণ পারফরমেন্সের প্রশংসা করলেন আনচেলত্তি

ছবি : সংগৃহীত

কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, শুক্রবার বিশ্বকাপে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিল একটি “সম্পূর্ণ পারফরমেন্স” উপহার দিয়েছে। একইসাথে তিনি আরও বলেন নকআউট পর্বের আগে দল আরও উন্নতি করবে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে হতাশাজনক ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়ায়। ফিলাডেলফিয়ায় ম্যাচটিতে মাতেয়াস কুনহা দুটি গোল করে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান।

এই জয়ে ব্রাজিল চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে উঠে এসেছে। সমান চার পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে তারা মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২-এ ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, “এটি ছিল একটি সম্পূর্ণ ম্যাচ, বিশেষ করে প্রথমার্ধে আমরা অনেক ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা খেলায় আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি, তবে প্রচুর সুযোগ সৃষ্টি করেছি এবং আরও গোল করতে পারতাম।”

তিনি আরও বলেন, “এই ম্যাচ থেকে আমরা যা আশা করেছিলাম, সেটাই পেয়েছি- উন্নত মানের খেলা, কম ভুল, আক্রমণে বেশি কার্যকারিতা এবং রক্ষণে আরও ভালো নিয়ন্ত্রণ। আবহের দিক থেকে এটি একটি ভালো ম্যাচ ছিল। অবশ্যই আমাদের এখনও উন্নতির জায়গা রয়েছে। নকআউট পর্বের জন্য প্রস্তুত হতে আমরা নিজেদেও আরও উন্নত করার চেষ্টা করবো।’’

ইতালীয় এই কোচ জানান, এখন তাদের মনোযোগ বুধবার মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারলে নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া যেতে পারে।

আনচেলত্তি বলেন, “আমরা ম্যাচটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং আজ তারা মরক্কোর জন্য সমস্যাও তৈরি করেছে। আমাদের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে এবং শান্ত ও স্থির থাকতে হবে।”

তিনি নেইমারকে নিয়েও আশাব্যঞ্জক খবর দেন এবং ইঙ্গিত দেন যে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারেন।

৩৪ বছর বয়সী নেইমার ২০২৩ এর অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি। মাংসপেশির চোট থেকে সেরে উঠে আবারও তিনি অনুশীলনে ফিরেছেন।

আনচেলত্তি বলেন, “নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে, এরপর সোমবার দলীয় অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে।”

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের পরিপূর্ণ পারফরমেন্সের প্রশংসা করলেন আনচেলত্তি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত