ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ইরানের নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরানের নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে বিষয়টি।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে কিছু যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সাধারণ এলাকায় অবস্থান করবে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ইরান জাতির অধিকার রক্ষার আশ্বাসের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে সম্মতি দিয়েছেন।

যদিও এ বিষয়ে নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে উল্লেখ করলেও তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি মোজতবা খামেনি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘হতাশার কারণেই সব ধরনের কৌশল ব্যবহার করে’ এই চুক্তিটি করিয়েছেন।

এই প্রথম চুক্তির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে দায়িত্ব নিলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি।

খামেনির বক্তব্যের সরাসরি কোনো জবাব না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি আশা করছেন ইসরায়েল ও লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো ‘আমাদের আলোচনার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করবে’ বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানের নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত