ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে স্বাস্থ্যখাতে নতুন অগ্রগতি: বাজেটে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময়ে টিকা কার্যক্রমে পর্যাপ্ত স্টক না থাকলেও বর্তমানে পর্যাপ্ত হামের ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.২ শতাংশ অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের ২০টি স্থানে ১৫০০ শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মূলত নারীদের জন্য নির্ধারিত থাকবে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা, পঙ্গু চিকিৎসা ও ডেলিভারি সেবা অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ অনেকে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে স্বাস্থ্যখাতে নতুন অগ্রগতি: বাজেটে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময়ে টিকা কার্যক্রমে পর্যাপ্ত স্টক না থাকলেও বর্তমানে পর্যাপ্ত হামের ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.২ শতাংশ অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের ২০টি স্থানে ১৫০০ শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মূলত নারীদের জন্য নির্ধারিত থাকবে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা, পঙ্গু চিকিৎসা ও ডেলিভারি সেবা অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ অনেকে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত