উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময়ে টিকা কার্যক্রমে পর্যাপ্ত স্টক না থাকলেও বর্তমানে পর্যাপ্ত হামের ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে।তিনি বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.২ শতাংশ অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও জানান, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের ২০টি স্থানে ১৫০০ শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মূলত নারীদের জন্য নির্ধারিত থাকবে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা, পঙ্গু চিকিৎসা ও ডেলিভারি সেবা অন্তর্ভুক্ত থাকবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ অনেকে।