ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন ও এএসআই এস এম ইলিয়াসের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোদনাইল নয়াপাড়ার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা—মোঃ ফজলুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন ও এএসআই এস এম ইলিয়াসের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোদনাইল নয়াপাড়ার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা—মোঃ ফজলুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত