উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন ও এএসআই এস এম ইলিয়াসের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে গোদনাইল নয়াপাড়ার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা—মোঃ ফজলুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।