ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

প্যারাগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

প্যারাগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্যারাগুয়ে : ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্যারাগুয়ে। ২০১০ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে আসা দক্ষিণ আমেরিকান দলটির মূল ভরসা ফরোয়ার্ড জুলিও এনসিজো।

দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো একটি ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছেন। যেখানে রয়েছে ব্রাইটনের মিডফিল্ডার দিয়েগো গোমেজ ও ২০ বছর বয়সী ডিফেন্ডার আলেসান্দ্রো মেইডানা। গত মার্চে মেইডানার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ইনজুরি আক্রান্ত মাথিয়াস ভিলাসান্তির বদলী হিসেবে মেইডানা দলে ডাক পেয়েছেন। দেশের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণের পর প্যারাগুয়ের আক্রমণভাগের মূল হুমকি হিসেবে দেখা হচ্ছে ফরাশি ক্লাব স্ট্রাসবার্গের ফরোয়ার্ড এনসিজোকে।

বিশ্বকাপে ডি-গ্রুপে প্যারাগুয়ে আগামী ১২ জুন লস এ্যাঞ্জেলসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাত্রা শুরু করবে। এরপর ১৯ জুন তুরষ্ক ও ২৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই দুটি ম্যাচই সান্টা ক্লারায় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়ে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলেছিল। যা তাদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।

স্কোয়াড :

গোলরক্ষক : রবার্তো ফার্নান্দেজ, ওরলান্ডে গিল, গাস্তন অলভেইরা

ডিফেন্ডার : গুস্তাভো ভেলাজকুয়েজ, হুয়ান হোসে ক্যাসেরেস, গুস্তাভো গোমেজ, ওমার অলডেরেট, ফাবিয়ান বালবুয়েনা, হোসে ক্যানালে, জুনিয়র আলোনসো, আলেসান্দ্রো মেইডানা

মিডফিল্ডার : দিয়েগো গোমেজ, আন্দ্রেস কুবাস, ডামিয়ান বোবাডিলা, মাটিয়াস গালাজারা, ব্রায়ান ওজেডা, মরিসিও মাগালহেস, আলেহান্দ্রো রোমেরো গামারা

ফরোয়ার্ড : গুস্তাভো কাবালেরো, মিগুয়েল আলমিরোন, জুলিও এনসিজো, র‌্যামন সোসা, এন্টোনিও সানাব্রিয়া, এ্যালেক্স আরকে, গ্যাব্রিয়েল আভালস, ইসিদ্রো পিটা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্যারাগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত