ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লার মাসদাইরে চাঁদা না পেয়ে হামলা, ককটেল বিস্ফোরণ;ইয়াবা-হেরোইনসহ নারী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিজান, কুদরত ও জনি।

স্থানীয় সূত্রে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী সাব্বির ও তার সহযোগীরা এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বিরের বাসায় তল্লাশি করে। এ সময় প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অন্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লার মাসদাইরে চাঁদা না পেয়ে হামলা, ককটেল বিস্ফোরণ;ইয়াবা-হেরোইনসহ নারী আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিজান, কুদরত ও জনি।

স্থানীয় সূত্রে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী সাব্বির ও তার সহযোগীরা এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বিরের বাসায় তল্লাশি করে। এ সময় প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অন্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত