ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো ইতালি

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো ইতালি
ছবি : সংগৃহীত

গাজা অভিমুখী মানবিক ত্রাণ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অ্যাক্টিভিস্টদের প্রতি ইসরায়েলের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইতালি সরকার। একই সঙ্গে এই ঘটনার ব্যাখ্যা চাইতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইতালি এই অ্যাক্টিভিস্টদের সঙ্গে করা আচরণের জন্য ‘ক্ষমা প্রার্থনার দাবি’ জানাচ্ছে। একই সঙ্গে ইতালীয় সরকারের অনুরোধের প্রতি ইসরায়েল যে ‘চরম অবজ্ঞা’ প্রদর্শন করেছে, সেটিরও তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।

ত্রাণ বহরের আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই জাহাজে ৩০ জন ইতালীয় নাগরিক ছিলেন, যাদের পরবর্তীতে ইসরায়েল কর্তৃক অপহরণ করা হয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই অ্যাক্টিভিস্টদের মধ্যে ইতালির একজন সংসদ সদস্য (এমপি) এবং একজন সাংবাদিকও রয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো ইতালি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

গাজা অভিমুখী মানবিক ত্রাণ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অ্যাক্টিভিস্টদের প্রতি ইসরায়েলের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইতালি সরকার। একই সঙ্গে এই ঘটনার ব্যাখ্যা চাইতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইতালি এই অ্যাক্টিভিস্টদের সঙ্গে করা আচরণের জন্য ‘ক্ষমা প্রার্থনার দাবি’ জানাচ্ছে। একই সঙ্গে ইতালীয় সরকারের অনুরোধের প্রতি ইসরায়েল যে ‘চরম অবজ্ঞা’ প্রদর্শন করেছে, সেটিরও তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।

ত্রাণ বহরের আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই জাহাজে ৩০ জন ইতালীয় নাগরিক ছিলেন, যাদের পরবর্তীতে ইসরায়েল কর্তৃক অপহরণ করা হয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই অ্যাক্টিভিস্টদের মধ্যে ইতালির একজন সংসদ সদস্য (এমপি) এবং একজন সাংবাদিকও রয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত