ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে ২ মাদক কারবারির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে আড়াইহাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) আড়াইহাজার মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।

এদিকে স্থানীয় এলাকাবাসীর মাদকের বিরুদ্ধে অবস্থানের ফলে গত সোমবার (১৮ মে) সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে দুইজন চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন—১. আব্দুল মান্নান (৪০), পিতা: আব্দুল অহিদ এবং ২. আবু সাঈদ (৩৮), পিতা: আবু সিদ্দিক

উভয়ের ঠিকানা: কুটিবাড়ি, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।

আত্মসমর্পণের সময় তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মতো ভয়াবহ পেশা ছেড়ে সমাজের মূলধারায় ফিরে আসতে আগ্রহী ব্যক্তিদের তারা ইতিবাচকভাবে উৎসাহিত করবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্যোগকে স্বাগত জানাবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ২ মাদক কারবারির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে আড়াইহাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) আড়াইহাজার মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।

এদিকে স্থানীয় এলাকাবাসীর মাদকের বিরুদ্ধে অবস্থানের ফলে গত সোমবার (১৮ মে) সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে দুইজন চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন—১. আব্দুল মান্নান (৪০), পিতা: আব্দুল অহিদ এবং ২. আবু সাঈদ (৩৮), পিতা: আবু সিদ্দিক

উভয়ের ঠিকানা: কুটিবাড়ি, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।

আত্মসমর্পণের সময় তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মতো ভয়াবহ পেশা ছেড়ে সমাজের মূলধারায় ফিরে আসতে আগ্রহী ব্যক্তিদের তারা ইতিবাচকভাবে উৎসাহিত করবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্যোগকে স্বাগত জানাবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত