উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে আড়াইহাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।অফিসার ইনচার্জ (ওসি) আড়াইহাজার মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।এদিকে স্থানীয় এলাকাবাসীর মাদকের বিরুদ্ধে অবস্থানের ফলে গত সোমবার (১৮ মে) সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে দুইজন চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন—১. আব্দুল মান্নান (৪০), পিতা: আব্দুল অহিদ এবং ২. আবু সাঈদ (৩৮), পিতা: আবু সিদ্দিকউভয়ের ঠিকানা: কুটিবাড়ি, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।আত্মসমর্পণের সময় তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মতো ভয়াবহ পেশা ছেড়ে সমাজের মূলধারায় ফিরে আসতে আগ্রহী ব্যক্তিদের তারা ইতিবাচকভাবে উৎসাহিত করবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্যোগকে স্বাগত জানাবে।