ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

“প্রকৃতি ও পরিবেশ” বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শিশু-কিশোররা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সবুজ প্রকৃতি ও দূষণমুক্ত পৃথিবী গড়ার নানা বার্তা তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বক্তারা শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

“প্রকৃতি ও পরিবেশ” বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শিশু-কিশোররা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সবুজ প্রকৃতি ও দূষণমুক্ত পৃথিবী গড়ার নানা বার্তা তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বক্তারা শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত