উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।“প্রকৃতি ও পরিবেশ” বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শিশু-কিশোররা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সবুজ প্রকৃতি ও দূষণমুক্ত পৃথিবী গড়ার নানা বার্তা তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।বক্তারা শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।