ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

৮ উইকেটে ২০৬ রান নিয়ে চা-বিরতিতে পাকিস্তান

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৮ উইকেটে ২০৬ রান তুলেছে সফরকারী পাকিস্তান। ২ উইকেট হাতে নিয়ে এখনও ৭২ রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজান আওয়াইস ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন আজানকে ১৩ ও ফজলকে ৯ রানে বিদায় করেন তাসকিন। 

এরপর জোড়া উইকেট তুলে নেন মিরাজও। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ২১ ও সৌদ শাকিলকে ৮ রানে শিকার করেন তিনি। 

৭৯ রানে ৪ উইকেট পতনের পর জুটি বাঁধেন বাবর আজম ও সালমান আঘা। পঞ্চম উইকেটে ৬৩ রান যোগ করেন তারা। সালমান ২১ রানে থামলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বাবর। শেষ পর্যন্ত ১০টি চারে ৬৮ রানে আউট হন তিনি। 

পরের দিকে মোহাম্মদ রিজওয়ান ১৩ ও হাসান আলি ১৮ রানে আউট হলে, ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে পাকিস্তান। ১৮৪ রানে অষ্টম উইকেট পতন হয় তাদের। 

নবম উইকেটে ২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতিতে যান সাজিদ খান ও খুররাম শাহজাদ। সাজিদ ১২ ও শাহজাদ ১০ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশের তাইজুল ইসলাম ৩টি, তাসকিন ও মিরাজ ২টি করে এবং নাহিদ রানা ১ উইকেট নেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৮ উইকেটে ২০৬ রান নিয়ে চা-বিরতিতে পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৮ উইকেটে ২০৬ রান তুলেছে সফরকারী পাকিস্তান। ২ উইকেট হাতে নিয়ে এখনও ৭২ রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজান আওয়াইস ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন আজানকে ১৩ ও ফজলকে ৯ রানে বিদায় করেন তাসকিন। 

এরপর জোড়া উইকেট তুলে নেন মিরাজও। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ২১ ও সৌদ শাকিলকে ৮ রানে শিকার করেন তিনি। 

৭৯ রানে ৪ উইকেট পতনের পর জুটি বাঁধেন বাবর আজম ও সালমান আঘা। পঞ্চম উইকেটে ৬৩ রান যোগ করেন তারা। সালমান ২১ রানে থামলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বাবর। শেষ পর্যন্ত ১০টি চারে ৬৮ রানে আউট হন তিনি। 

পরের দিকে মোহাম্মদ রিজওয়ান ১৩ ও হাসান আলি ১৮ রানে আউট হলে, ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে পাকিস্তান। ১৮৪ রানে অষ্টম উইকেট পতন হয় তাদের। 

নবম উইকেটে ২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতিতে যান সাজিদ খান ও খুররাম শাহজাদ। সাজিদ ১২ ও শাহজাদ ১০ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশের তাইজুল ইসলাম ৩টি, তাসকিন ও মিরাজ ২টি করে এবং নাহিদ রানা ১ উইকেট নেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত