ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কায়েতপাড়া ইউনিয়নের জয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল-এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নকআউট পর্বের শেষ খেলায় কায়েতপাড়া ইউনিয়ন ২-০ গোলে ভূলতা ইউনিয়নকে পরাজিত করে জয় লাভ করে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্কুল মাঠে অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে কায়েতপাড়া ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে তারা দুই গোল করে ভূলতা ইউনিয়নকে হারিয়ে পরবর্তী পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু। এছাড়া ম্যাচের কিক-অফ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্পাদক গোলাম ফারুক খোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ সেলিম, সিনিয়র সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি; মোঃ আল আমিন সরকার, ট্রেজারার, ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটি; মাসুদুর রহমান, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল; আলী আহম্মদ, সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল; আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি; সৈয়দ গোলাম রুপস, সহ-সভাপতি, স্বাধীনতা ফুটবল ক্লাব ও বাফুফেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কায়েতপাড়া ইউনিয়নের জয়

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল-এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নকআউট পর্বের শেষ খেলায় কায়েতপাড়া ইউনিয়ন ২-০ গোলে ভূলতা ইউনিয়নকে পরাজিত করে জয় লাভ করে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্কুল মাঠে অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে কায়েতপাড়া ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে তারা দুই গোল করে ভূলতা ইউনিয়নকে হারিয়ে পরবর্তী পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু। এছাড়া ম্যাচের কিক-অফ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্পাদক গোলাম ফারুক খোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ সেলিম, সিনিয়র সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি; মোঃ আল আমিন সরকার, ট্রেজারার, ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটি; মাসুদুর রহমান, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল; আলী আহম্মদ, সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল; আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি; সৈয়দ গোলাম রুপস, সহ-সভাপতি, স্বাধীনতা ফুটবল ক্লাব ও বাফুফেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত