ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কুমিল্লায় প্রেস ব্রিফিং

সকালে কুমিল্লা সার্কিট হাউসে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করেন ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম ও কুমিল্লা জেলায় গত তিন মাসে বাস্তবায়িত বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ তুলে ধরতে আজ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা তথ্য অফিস, কুমিল্লার উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কার্যক্রম ও নাগরিকসেবা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে। 

ইতোমধ্যেই প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় সিনিয়র তথ্য অফিসার আরও বলেন, জেলা তথ্য অফিস ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ে সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। 

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজি মাহমুদ মিথুন। 

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে কার্যকর অবদান রাখতে পারে।

এ সময় আলী রাজি মাহমুদ সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকারি তথ্য কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

এতে অংশ নেন জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

ব্রিফিংয়ে সাংবাদিকরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। 

এ সময় গণযোগাযোগ কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কুমিল্লায় প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত