ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

রকিবুল ইসলাম : সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রেসক্লাব চৌরাস্তা সড়কে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে কর্মক্ষেত্রে হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দায়িত্ব পালনের সময় বাধা, হুমকি ও অসদাচরণের ঘটনা ঘটছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রকিবুল ইসলাম : সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রেসক্লাব চৌরাস্তা সড়কে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে কর্মক্ষেত্রে হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দায়িত্ব পালনের সময় বাধা, হুমকি ও অসদাচরণের ঘটনা ঘটছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত