ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৫, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর এলাকায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারীসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে ভূইঘর উত্তর গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— কামাল, সালমা, মুন্না, মুন্নি ও কথা। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভবনের নিচতলার রান্নাঘরে গ্যাসলাইনের পাইপ থেকে দীর্ঘ সময় গ্যাস লিক হয়ে জমে ছিল। ভোরে সিগারেট কিংবা দিয়াশলাইয়ের আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পর ঘরে থাকা পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৫, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর এলাকায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারীসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে ভূইঘর উত্তর গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— কামাল, সালমা, মুন্না, মুন্নি ও কথা। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভবনের নিচতলার রান্নাঘরে গ্যাসলাইনের পাইপ থেকে দীর্ঘ সময় গ্যাস লিক হয়ে জমে ছিল। ভোরে সিগারেট কিংবা দিয়াশলাইয়ের আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পর ঘরে থাকা পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত