উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর এলাকায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারীসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে ভূইঘর উত্তর গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন— কামাল, সালমা, মুন্না, মুন্নি ও কথা। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভবনের নিচতলার রান্নাঘরে গ্যাসলাইনের পাইপ থেকে দীর্ঘ সময় গ্যাস লিক হয়ে জমে ছিল। ভোরে সিগারেট কিংবা দিয়াশলাইয়ের আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বিস্ফোরণের পর ঘরে থাকা পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।