ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লা স্টেডিয়াম এলাকায় বাউল ক্লাব ঘিরে উত্তেজনা, সাংবাদিককে হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি বাউল ক্লাবকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় উত্তেজনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫মে ওই এলাকায় বাউল শিল্পীদের মধ্যে পারস্পরিক বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ক্লাব সংশ্লিষ্ট এক ব্যক্তি—স্থানীয়ভাবে যাকে চাঁন মিয়া হিসেবে পরিচিত—সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেন এবং ভবিষ্যতে ক্ষতির ইঙ্গিত দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা হুমকির অভিযোগ এনে সংশ্লিষ্ট সাংবাদিক ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্লাবের মালিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়াম এলাকার ওই ক্লাবে রাতভর আড্ডা ও কিছু অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এছাড়া আশপাশে মসজিদ ও কবরস্থান থাকা সত্ত্বেও এ ধরনের কার্যক্রমে এলাকায় অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে দাবি করেন অনেকে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও নজর রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লা স্টেডিয়াম এলাকায় বাউল ক্লাব ঘিরে উত্তেজনা, সাংবাদিককে হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি বাউল ক্লাবকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় উত্তেজনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫মে ওই এলাকায় বাউল শিল্পীদের মধ্যে পারস্পরিক বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ক্লাব সংশ্লিষ্ট এক ব্যক্তি—স্থানীয়ভাবে যাকে চাঁন মিয়া হিসেবে পরিচিত—সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেন এবং ভবিষ্যতে ক্ষতির ইঙ্গিত দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা হুমকির অভিযোগ এনে সংশ্লিষ্ট সাংবাদিক ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্লাবের মালিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়াম এলাকার ওই ক্লাবে রাতভর আড্ডা ও কিছু অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এছাড়া আশপাশে মসজিদ ও কবরস্থান থাকা সত্ত্বেও এ ধরনের কার্যক্রমে এলাকায় অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে দাবি করেন অনেকে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও নজর রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত