ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে চান্দাইকোনা বাজার এলাকায় স্থানীয় শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মুনিয়ার মৃত্যুর প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বক্তারা বলেন, “একজন স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, মুনিয়ার মৃত্যুর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে চান্দাইকোনা বাজার এলাকায় স্থানীয় শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মুনিয়ার মৃত্যুর প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বক্তারা বলেন, “একজন স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, মুনিয়ার মৃত্যুর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত