উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে চান্দাইকোনা বাজার এলাকায় স্থানীয় শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মুনিয়ার মৃত্যুর প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।বক্তারা বলেন, “একজন স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আয়োজকরা জানান, মুনিয়ার মৃত্যুর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।