ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মার্কিন অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি ট্যাঙ্কার

মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম। খবর আল জাজিরার। 

রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাঙ্কারট্র্যাকার্স জানায়, ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজটির নাম ‘HUGE’। এটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি ডলার।

সংস্থাটির তথ্যমতে, এক সপ্তাহেরও বেশি সময় আগে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে জাহাজটিকে দেখা যায়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।

গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের জলসীমায় ছিল, যেদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে। এছাড়া, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) সিগন্যাল বন্ধ রেখেছে বলেও দাবি করেছে সংস্থাটি। 

এর আগে, গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে যেতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি ট্যাঙ্কার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম। খবর আল জাজিরার। 

রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাঙ্কারট্র্যাকার্স জানায়, ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজটির নাম ‘HUGE’। এটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি ডলার।

সংস্থাটির তথ্যমতে, এক সপ্তাহেরও বেশি সময় আগে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে জাহাজটিকে দেখা যায়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।

গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের জলসীমায় ছিল, যেদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে। এছাড়া, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) সিগন্যাল বন্ধ রেখেছে বলেও দাবি করেছে সংস্থাটি। 

এর আগে, গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে যেতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত