ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৯

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) আনুমানিক ভোর ৪টায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নয়াদিল্লির বিবেক বিহার আবাসিক এলাকার একটি চার তলা ভবনের ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তা দ্রুত আরও ৬টি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো আনুমানিক ৫জন নিখোঁজ রয়েছেন বলে জানায় তারা। 

ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ফ্ল্যাটগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। পরে উদ্ধার অভিযানে ১০ থেকে ১৫ জনকে বের করে আনা হয় এবং দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) এবং ট্রাফিক বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আগুন নেভানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয় এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৯

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) আনুমানিক ভোর ৪টায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নয়াদিল্লির বিবেক বিহার আবাসিক এলাকার একটি চার তলা ভবনের ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তা দ্রুত আরও ৬টি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো আনুমানিক ৫জন নিখোঁজ রয়েছেন বলে জানায় তারা। 

ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ফ্ল্যাটগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। পরে উদ্ধার অভিযানে ১০ থেকে ১৫ জনকে বের করে আনা হয় এবং দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) এবং ট্রাফিক বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আগুন নেভানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয় এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত