ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ২ মোটরসাইকেল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ভিকটিমের ছিনতাইকৃত আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি চৌকস দল গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণবাগ এলাকার বাসিন্দা এবং তার পিতা মোবারক ভূইয়া। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের সুজুকি মনোটন মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি জব্দ তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ২ মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ভিকটিমের ছিনতাইকৃত আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি চৌকস দল গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণবাগ এলাকার বাসিন্দা এবং তার পিতা মোবারক ভূইয়া। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের সুজুকি মনোটন মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি জব্দ তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত