উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ভিকটিমের ছিনতাইকৃত আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি চৌকস দল গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান পরিচালনা করে।অভিযানকালে রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণবাগ এলাকার বাসিন্দা এবং তার পিতা মোবারক ভূইয়া। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের সুজুকি মনোটন মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি জব্দ তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।