ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

ছবি: অগ্নিশিখা প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সদর থানা পুলিশ, র‍্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ১. জসিম উদ্দিন নিট কম্পোজিট লি., সস্তাপুর, ফতুল্লা—১,০০,০০০ টাকা, ২. এস আর নিট ডাইং, কাঁচপুর, ফতুল্লা—৫০,০০০ টাকা।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সদর উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সদর থানা পুলিশ, র‍্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ১. জসিম উদ্দিন নিট কম্পোজিট লি., সস্তাপুর, ফতুল্লা—১,০০,০০০ টাকা, ২. এস আর নিট ডাইং, কাঁচপুর, ফতুল্লা—৫০,০০০ টাকা।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত