উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সদর উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সদর থানা পুলিশ, র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।অভিযান চলাকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ১. জসিম উদ্দিন নিট কম্পোজিট লি., সস্তাপুর, ফতুল্লা—১,০০,০০০ টাকা, ২. এস আর নিট ডাইং, কাঁচপুর, ফতুল্লা—৫০,০০০ টাকা।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।