ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

খুনিয়া পালংয়ে ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন আবদুল মাবুদ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে অনুষ্ঠিত ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমী (৪ নং ওয়ার্ড)।

মঙ্গলবার (২১ এপ্রিল) খুনিয়া পালং নার্সারি সংলগ্ন মাঠে জমকালো এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দল অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের দারুণ বিনোদন উপহার দেয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মাবুদ।

পুরো টুর্নামেন্টের আয়োজন করে কেপিইউসিটি। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকসহ নানা সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খুনিয়া পালংয়ে ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে অনুষ্ঠিত ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমী (৪ নং ওয়ার্ড)।

মঙ্গলবার (২১ এপ্রিল) খুনিয়া পালং নার্সারি সংলগ্ন মাঠে জমকালো এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দল অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের দারুণ বিনোদন উপহার দেয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মাবুদ।

পুরো টুর্নামেন্টের আয়োজন করে কেপিইউসিটি। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকসহ নানা সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত