ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টাঙ্গাইল অর্ধগলিত শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : গত সোমবার (২০ এপ্রিল'২৬)টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় মাটি চাপা দেয়া অবস্থায় অর্ধগলিত এক নারী ও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরবর্তী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৬টার দিকে স্থানীয় কয়েকজন নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে ঘটনাস্থলে যান। সেখানে মাটির নিচে নারীর চুল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নারীটির মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময় শিশুটির জন্ম হয়। পরবর্তীতে তাদের দুজনকে মাটিচাপা দেয়া হয়।

তিনি আরও জানান, এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল অর্ধগলিত শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইল প্রতিনিধি : গত সোমবার (২০ এপ্রিল'২৬)টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় মাটি চাপা দেয়া অবস্থায় অর্ধগলিত এক নারী ও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরবর্তী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৬টার দিকে স্থানীয় কয়েকজন নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে ঘটনাস্থলে যান। সেখানে মাটির নিচে নারীর চুল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নারীটির মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময় শিশুটির জন্ম হয়। পরবর্তীতে তাদের দুজনকে মাটিচাপা দেয়া হয়।

তিনি আরও জানান, এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত