উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল প্রতিনিধি ||
টাঙ্গাইল প্রতিনিধি : গত সোমবার (২০ এপ্রিল'২৬)টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় মাটি চাপা দেয়া অবস্থায় অর্ধগলিত এক নারী ও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরবর্তী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৬টার দিকে স্থানীয় কয়েকজন নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে ঘটনাস্থলে যান। সেখানে মাটির নিচে নারীর চুল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নারীটির মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময় শিশুটির জন্ম হয়। পরবর্তীতে তাদের দুজনকে মাটিচাপা দেয়া হয়।তিনি আরও জানান, এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।