ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাভার মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্রসহ আটক একজন

​সাভারের জোড়পুল এলাকায় রাতভর  অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. মারুফ হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ জানায়, সোমবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০:২০ মিনিটে সাভার থানাধীন জোড়পুল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মারুফ হোসেন ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার ভাড়া বাসায় হানা দেয় এবং তার শয়নকক্ষ থেকে তাকে আটক করে।

​আটকের পর মারুফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে, শয়নকক্ষের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

​এই ঘটনায় সাভার মডেল থানায় গ্রেফতারকৃত মারুফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাভার মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

​সাভারের জোড়পুল এলাকায় রাতভর  অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. মারুফ হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ জানায়, সোমবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০:২০ মিনিটে সাভার থানাধীন জোড়পুল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মারুফ হোসেন ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার ভাড়া বাসায় হানা দেয় এবং তার শয়নকক্ষ থেকে তাকে আটক করে।

​আটকের পর মারুফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে, শয়নকক্ষের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

​এই ঘটনায় সাভার মডেল থানায় গ্রেফতারকৃত মারুফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত