উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইদুল ইসলাম , সাভার ||
সাভারের জোড়পুল এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. মারুফ হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, সোমবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০:২০ মিনিটে সাভার থানাধীন জোড়পুল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মারুফ হোসেন ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার ভাড়া বাসায় হানা দেয় এবং তার শয়নকক্ষ থেকে তাকে আটক করে।আটকের পর মারুফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে, শয়নকক্ষের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।এই ঘটনায় সাভার মডেল থানায় গ্রেফতারকৃত মারুফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।